আলাইয়াপুরের সন্তান ফরহাদ হোসেন রাজু পেলেন নোয়াখালী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব

বার্তা সময় নোয়াখালী:
আলাইয়াপুরের সন্তান ফরহাদ হোসেন রাজু নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ফরহাদ হোসেন রাজু দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং স্থানীয় পর্যায়ে ত্যাগী ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
ছাত্রদলের নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, ফরহাদ হোসেন রাজুর মতো তরুণ ও পরিশ্রমী নেতৃত্বের মাধ্যমে নোয়াখালী জেলায় ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং ছাত্র অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবে।
ফরহাদ হোসেন রাজু আলাইয়াপুর এলাকার স্থানীয় বাসিন্দা। ছাত্র রাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলির কারণে জেলা কমিটিতে তাঁর এই পদায়ন হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে ফরহাদ হোসেন রাজু বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে নোয়াখালীর ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব। জেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করাই আমার লক্ষ্য।

শেয়ার এবং ফলো করুন: