চন্দ্রগঞ্জ থানায় নতুন ওসি যোগদানের পর থেকে সেবা প্রার্থীদের মাঝে পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে

লক্ষ্মীপুর থেকে আল মামুন শিপন:
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায় নতুন প্রাণসঞ্চার হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম (নোমান) দায়িত্ব গ্রহণের পর থেকেই চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

তিনি দায়িত্ব গ্রহণের পরপরই থানা প্রাঙ্গণে শৃঙ্খলা, পরিপাট্য এবং পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন। থানার আভ্যন্তরীণ পরিবেশে এসেছে শৃঙ্খলা ও সৌন্দর্য। আগত সেবা প্রার্থীরা আগের তুলনায় আরও সহজে পুলিশের কাছে তাদের অভিযোগ জানাতে পারছেন,পাচ্ছেন সহযোগিতাও।

জনসাধারণের মাঝে আস্থা ফিরে এসেছে
স্থানীয়রা জানান,থানায় আগে সেবা নিতে দ্বিধা বা ভয় কাজ করত, এখন সেই ধারণা অনেকটাই কেটে গেছে। ওসির নেতৃত্বে পুলিশের ব্যবহার, সহানুভূতি এবং তাৎক্ষণিক সাড়া দেওয়ার মানসিকতা বদল এনেছে জনমানসে। নারী, শিশু, প্রবীণসহ সকল শ্রেণির মানুষ এখন থানায় গিয়ে নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।

আইনশৃঙ্খলার উন্নয়ন
নতুন ওসি যোগদানের পর চন্দ্রগঞ্জ থানা এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধের খবর পাওয়া যায়নি বললেই চলে। নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং রাত-বিরাতে চলাচলেও স্বস্তি ফিরে এসেছে।

কমিউনিটি পুলিশিংয়ের জোরালো উপস্থিতি
ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নিয়মিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। এতে করে পুলিশের সাথে জনগণের দূরত্ব কমে এসেছে এবং অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান সহজতর হয়েছে।

ওসির বক্তব্য
ওসি মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, “চন্দ্রগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জনগণের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে আমরা একটি সেবামূলক পুলিশিং চালিয়ে যেতে চাই।”

শেয়ার এবং ফলো করুন: