ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে।
বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী শাহ আমানত বিমানবন্দরে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স জোরদার করা হয়েছে।
শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আন্তর্জাতিক আগমনী স্থলে ইমিগ্রেশন এ প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরের মেডিক্যাল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সকলের জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুতের ব্যবস্থা নেয়া হয়েছে।
যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
করোনাভাইরাস চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর
হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট
