নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধায় চন্দ্রগঞ্জ রাজমহল হোটেলের ভিআইপি হল রুমে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
নতুন কমিটি অনুমোদন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোঃ শাহাজাহান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাস্টার।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মোঃ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত আব্দুস সালাম মাছুম। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তোফাজ্জল হোসেন সবুজ ও সহেল মাহমুদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইউছুফ মিয়া, আবদুল্লাহ মিলন ও জামাল উদ্দিন সোহেল। বাকি ১৭ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতির বক্তব্যে সামছুল আলম বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করি। এই সংগঠনের নেতৃত্ব পেয়ে আমি গর্বিত। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় ও সন্তানদের ন্যায্য অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করবো।
সাধারণ সম্পাদক মাছুম বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তানরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন।
