আগামী ২৫ জুন,বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল। এই গুরুত্বপূর্ণ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নির্বাচনে ফুটবল মার্কা প্রতিক নিয়ে প্রতিনিধিত্ব করছেন দলের অভিজ্ঞ,পরিশ্রমী ও পরীক্ষিত নেতা বোরহান উদ্দিন।
বোরহান উদ্দিন ১২ নং চরশাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা। এক প্রতিক্রিয়ায় বোরহান উদ্দিন জানান তিনি বিগত সময় ১২ নং চরশাহী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন এছাড়ারও তিনি রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে ছাত্রদল ও বিএনপির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।
“দলের জন্য কঠিন সময়ে কাজ করেছি, হামলা-মামলা মোকাবেলা করেছি,তৃণমূলে সংগঠনকে সক্রিয় রাখতে চেষ্টা করেছি,ত্যাগী নেতাকর্মীদের পাশে ছিলাম আশাকরি,আমার পূর্বের অবদান বিবেচনায় সম্মানিত ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন। নির্বাচিত হলে চরশাহী ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ।”
চরশাহী ইউনিয়ন বিএনপি কাউন্সিলরদের সাথে কথা বলে জানাযায় আসন্ন কাউন্সিলে তরুণ প্রজম্মের তরুণ নেতা বোরহান উদ্দিনের ফুটবল মার্কার সমর্থনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
সংগঠনপ্রিয়,ত্যাগী ও সক্রিয় কর্মী হিসেবে বোরহান উদ্দিন এখন সকলের আস্থার প্রতীক।
উল্লেখ্য দীর্ঘ ২২ বছর পর ১২ নং চরশাহী ইউনিয়নে বিএনপির দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন ২০২৫ বুধবার।
