আগামী ২৭ জুন, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল। এই গুরুত্বপূর্ণ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নির্বাচনে ফুটবল মার্কা প্রতিক নিয়ে প্রতিনিধিত্ব করছেন দলের দুঃসময়ের কান্ডারী মরহুম মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বড় ছেলে অভিজ্ঞ,পরিশ্রমী ও পরীক্ষিত নেতা তোফাজ্জল হোসেন সবুজ।
তোফাজ্জল হোসেন সবুজ ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এর বড় ছেলে মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আমৃত্যু লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ছিলেন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেছিলেন।
এক প্রতিক্রিয়ায় তোফাজ্জল হোসেন সবুজ জানান বিগত সময় গুলোতে রাজনীতির মাঠে ছাত্রদল ও বিএনপির সদস্য ও চন্দ্রগঞ্জ প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক,ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি।
“দলের জন্য কঠিন সময়ে কাজ করেছি, হামলা-মামলা মোকাবেলা করেছি,তৃণমূলে সংগঠনকে সক্রিয় রাখতে চেষ্টা করেছি,ত্যাগী নেতাকর্মীদের পাশে ছিলাম আশাকরি,আমার পূর্বের অবদান বিবেচনায় সম্মানিত ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন। নির্বাচিত হলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ কাজ করতে প্রস্তুত ইনশাআল্লাহ।”
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি কাউন্সিলরদের সাথে কথা বলে জানাযায় আসন্ন কাউন্সিলে তরুণ প্রজম্মের তরুণ নেতা তোফাজ্জল হোসেন সবুজের ফুটবল মার্কার সমর্থনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৃনমুলে ভোটের হাওয়া দেখা যাচ্ছে।
সংগঠনপ্রিয়,ত্যাগী ও সক্রিয় কর্মী হিসেবে তোফাজ্জল হোসেন এখন সকলের আস্থার প্রতীক।
