ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কাশেম নির্বাচিত হন।
শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. হাফিজুর রহমান এবং প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম. বেল্লাল হোসেন, সহকারী প্রিসাইডিং হিসেবে ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া।
সভাপতি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃহুমায়ুন কবির চেয়ার প্রতিক নিয়ে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সোলাইমান দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ১০১।
সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মোঃ মনির হোসেন পেয়েছেন ১২৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল কাশেম বাস প্রতিক নিয়ে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইমাম হোসেন টিপু ১৪০ ভোট পান।
নির্বাচনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রিটার্নিং কর্মকর্তা এড. মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, স্বচ্চ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।
এসময় চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক বেলাল চেয়ারম্যান বলেন দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দেখে সাধারণ জনগণের মনে নির্বাচনের প্রতি আস্থা ফিরে এসেছে আমরা ধাপে ধাপে চন্দ্রগঞ্জ থানার নয়টি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচিত করবো এরপর চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
এ সময় চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংগঠনের নির্দেশনা অনুযায়ী যথাযতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী লক্ষ্যে নির্বাচিত অনির্বাচিত সবাইকে নিয়ে একসাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, বিগত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর বিএনপির তৃণমূল থেকে নেতা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা প্রদান করেন।
