লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী বড় বাজার চন্দ্রগঞ্জ বাজার
প্রাতিষ্ঠানিক ক্ষমতাহীন অকার্যকর বণিক সমিতি ও বণিক কল্যাণ সমিতির সকল কার্যক্রম বিলুপ্ত করে ব্যাবসায়ীদের অর্থ ফেরত দিয়ে দুটি নয় একটি বণিক সমিতিতে ফিরতে চায় চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।
চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থ রক্ষা ও ব্যাবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টা ও পরিচালনায় প্রতিষ্ঠা করেন চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি।
পরবর্তীতে নিজেদের অন্তকোন্দল ও ভাগাভাগির অন্তকোন্দলের জেরে তৎকালীন ক্ষমতাশীল একটি মহলের মাঝে গ্রুপিং সৃষ্টি হয় এক পর্যায়ে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ ও বাজার উন্নয়নের কথা বলে দুই এর অধিক বণিক সমিতি , বণিক কল্যাণ সমিতি ও বাজার ব্যাবস্থাপনা সমিতির নাম দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয় বাজারে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন ভিন্ন সমিতি ভিন্ন ভিন্ন নামে বাজার উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণের কথা বলে চাঁদা উঠিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়ে লাপাত্তা হয়ে যায় এমতাবস্থায় বাজারের ব্যবসায়ী ও বাজার উন্নয়নের প্রয়োজনে নিবন্ধিত চন্দ্রগঞ্জ বণিক সমিতির কার্যক্রম পুনরায় চালু করার জোর দাবি জানান এবং ব্যবসায়ীদের যে অর্থ নিয়ে বিগত সমিতি গুলোর দায়িত্বে যারা ছিলেন তাদের থেকে সঠিক হিসাব চায় বাজারে ব্যবসায়ীরা।
বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা,যানজট নিরসন ও ময়লা আবর্জনা সংরক্ষণের নেই কোন সঠিক ব্যবস্থাপনা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি সহ নানান অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর।
চন্দ্রগঞ্জ বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানাধীন বিশাল বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে চন্দ্রগঞ্জ বাজার। এখানে ছোট-বড় প্রায় দেড় হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী রয়েছে। ব্যবসায়ীদের পরিচালনার জন্য রয়েছে, চন্দ্রগঞ্জ বাজার কমিটি’ নামে একটি পরিচালনা পর্ষদ।
বর্তমানে বাজারের ব্যবসায়ী ও বাজার উন্নয়নে নেই কোন কার্যকরী সমিতি বা সংগঠন এমতাবস্থায় ব্যবসায়ীদের দাবি আবার নতুন করে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি গঠনের।
