লক্ষ্মীপুরে রাস্তা মেরামতের জন্য প্রতীকী জানাজা

আল মামুন শিপন-লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যোগ না নেয়া এবং সড়ক ও জনপদের কর্মকর্তাদের কাজের প্রতি জাগ্রত করার লক্ষ্যে প্রতীকী জানাজার আয়োজন করেছে ছাত্র-জনতা।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে বিভিন্ন সড়কে চলাচলকারী ভুক্তভোগী জনগণের ব্যানারে এই প্রতীকী জানাজা হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক আরমান হোসাইন বলেন, লক্ষ্মীপুরের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন যাবত কোনো উদ্যোগ নিচ্ছে না কর্মকর্তারা। এ অফিস প্রধান ও তার ড্রাইভার এবং কম্পিউটার অপারেটরের কাছে সবাই জিম্মি। আমরা তাদেরকে জাগ্রত করার লক্ষ্যে আজকে এ প্রতীকী জানাজা করছি। আগামীতে কোনো উদ্যোগ না নিলে আমরা আন্দোলন করবো।
এসময় তারা প্রধান নির্বাহীর পদত্যাহসহ নানা স্লোগান দেন।

প্রতিকী জানাজায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবুল হাসান সোহেল, বায়েজিদ, আরমান হোসাইনসহ আরো অনেকে।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগে অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

শেয়ার এবং ফলো করুন: