লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্ধোধন

আল মামুন শিপন-লক্ষ্মীপুর: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ জুলাই, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

মেলায় প্রায় ২৮ টি স্টলে ফলজ, বনজ ও ওষুধি গাছ প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন বিভাগ কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাগণ।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও সুফল ভোগীদের মাঝে চেক বিতরণ করেন।

শেয়ার এবং ফলো করুন: