চন্দ্রগঞ্জ বাজারে অপরিচ্ছন্ন পরিত্যক্ত ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আল মামুন শিপন-লক্ষ্মীপুর: চন্দ্রগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এবং রাস্তার দুই পাশে জমাকৃত দীর্ঘদিনের ময়লা আবর্জনা কাঁদা-মাটি পরিষ্কার করা হয় চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে। শনিবার সকাল ৮টা থেকে চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন থেকে চন্দ্রগঞ্জ বাজারের পশ্চিম বাজার এলাকায় রায়পুর-ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক হাইওয়ে সড়কের পাশে ময়লার স্তুপ হয়ে থাকে। এতে করে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পরবর্তীতে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ,সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ একসাথে উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মােহাম্মদ আলী মেম্বার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা কাজী সোলায়মান,মামুনুর রশিদ বাবলু, যুবদল নেতা নাছির উদ্দিন আলতাফসহ আরো অনেকে।

চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, নানা সংকীর্ণতার মাঝেও আমরা চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থা কমিটি বাজারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন,বিএনপি’র যুগ্ম মহাসচিব জননেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনায় এবং স্থানীয় জনগণের সমস্যার কথা মাথায় রেখে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করি। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার এবং ফলো করুন: