অবৈধ দখলদারদের চক্ষুশূলে ইউএনও বেগমগঞ্জ বদলির পাঁয়তারা চলছেই

নোয়াখালী বেগমগঞ্জ থেকে সিনিয়র সাংবাদিক কবির আহমদ ফারুক:
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও জনস্বার্থে দৃঢ় ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান চিহ্নিত দখলদার ও কতিপয় রাজনৈতিক প্রভাবশালীর টার্গেটে পরিণত হয়েছেন। তাঁকে বদলির জন্য চলছে নানা অপতৎপরতা।

জানা গেছে, ইউএনও আরিফুর রহমানকে অন্য উপজেলায় বদলি করাতে গোপনে তদবির চলছে। এলাকাবাসীর অভিযোগ,অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে প্রভাবশালী ব্যক্তিরা আরিফুর রহমানকে বেগমগঞ্জ থেকে বদলি করতে একটি মহল কলকাঠি নাড়ছেন।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে
এলাকাবাসী জানায় আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বেগমগঞ্জের উন্নয়ন ও সুশাসনের স্বার্থে ইউএনও আরিফুর রহমানের বিকল্প আপাতত নেই। যারা তাঁকে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি এই অপচেষ্টার বিরুদ্ধে নোয়াখালীর ছাত্র সমাজ প্রয়োজনে মাঠে নামবে।
জনস্বার্থবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
সাবধান! বেগমগঞ্জকে পিছিয়ে দিতে দেওয়া হবে না।

অবৈধ দখলদারদের চক্ষুশূলে ইউএনও বেগমগঞ্জ
বদলির অপচেষ্টা চলছে – আমরা প্রস্তুত!
বেগমগঞ্জে সৎ, নির্ভীক ও কর্মঠ প্রশাসনের প্রতীক হিসেবে পরিচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
জনস্বার্থে বারবার অবৈধ দখল, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, তিনি এখন দখলদার ও কতিপয় রাজনৈতিক প্রভাবশালীর চক্ষুশূলে পরিণত হয়েছেন।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই:
বেগমগঞ্জের উন্নয়ন ও সুশাসনের স্বার্থে ইউএনও আরিফুর রহমানের কোনো বিকল্প নেই।
তাঁকে বদলি করতে যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে সাবধান ও হুঁশিয়ার করে দিচ্ছি।
প্রয়োজনে নোয়াখালীর ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা মাঠে নামতে বাধ্য হবো।

এই মাটি, এই জনগণ আর সৎ প্রশাসনের বিরুদ্ধে কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।
দখলদার, দুর্নীতিবাজ ও সুবিধাভোগীদের অপচেষ্টা ব্যর্থ করে দিতে আমরা প্রস্তুত।

এলাকার সর্বস্তরের জনগণ তাকে এ উপজেলার দায়িত্ব থেকে যেতে দিতে চায় না। এজন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে বলেন বেগমগঞ্জের বর্তমান ইউএনও আরিফুর রহমানকে বদলির আদেশ এলাকাবাসী মেনে নিবে না।

একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে যারা বেগমগঞ্জের মানুষকে জিম্মি করতে চায়,তাদের কোনো ছাড় নেই!

শেয়ার এবং ফলো করুন: