নোয়াখালী থেকে কবির আহমদ ফারুক:
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বোতল হুইস্কিসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম সুভাস চন্দ্র কুরী (৩২)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার বারাহীপুর গ্রামের মৃত রশরাজ চন্দ্র কুরীর ছেলে এবং রতনা রানী কুরীর সন্তান।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নোয়াখালী সুপার মার্কেটের দক্ষিণ পাশে আয়োজন বেকারী এন্ড সুইটস-এর সামনে এ অভিযান চালানো হয়। এসময় আসামীর হেফাজত থাকা ৪০ বোতল হুইস্কি জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি,সুভাস চন্দ্র কুরী দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক কারবারির সাথে জড়িত।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
