লক্ষ্মীপুর সদরে অবৈধ বালু উত্তোলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর অভিযান

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়ার বেড়ি নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন প্রাপ্ত অভিযোগে জানা যায়,ফারুক (পিতা- ফজল হক) ও বেলাল (পিতা- সাহাবুদ্দিন) নামীয় ব্যক্তিরা বালু উত্তোলনের মাধ্যমে আশপাশের বসত বাড়ি ঘর ও ফসলি জমির ক্ষতি করছিলেন।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

এসময় বালু উত্তোলন বন্ধ করে পাইপ বিনষ্ট করা হয় এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে সচেতন মহলের একাধিক ব্যাক্তি বলেন, মাটির নিচ থেকে যদি বালু তোলা হয় তবে সেখানে এক ধরণের শূন্যতা সৃষ্টি হয়। আর এই শূন্যতা অনেক সময়ে ভূমি ধ্বসের ঘটনা ঘটতে পারে। তাছাড়া ভূমি ধ্বসের কারণে গাছ-পালা বসত ঘর বাড়ি ফসলি জমি ক্ষতিসহ পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনাও থাকে। ফসলি জমি ও বাড়ির পুকুর মাটির নিচ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ। পরিবেশ রক্ষায় ফসলি জমি ও বসত ঘর বাড়ির নিরাপত্তার জনস্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের সতর্ক করে ইউএনও জানান উপজলো প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার এবং ফলো করুন: