আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অন্যতম বর্ষীয়ান নেতা ও সকলের প্রিয় মুখ আবুল কালাম (কালা মুন্সী) দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্তের কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু সুস্থতার জন্য পরিবার,স্বজন ও দলের নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র শাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান,চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বেল্লাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউসুফ চেয়ারম্যান,চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ্ , চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল,চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ থানা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন আবুল কালাম আজাদ (কালা মুন্সী) ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির একনিষ্ঠ প্রাণপুরুষ হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত তিনি বহুদিন ধরে ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন তিনি বিএনপি পরিবারের একজন নিবেদিত প্রাণ।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত তিনি।
বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মহান আল্লাহর দরবারে সুস্থতা কামনা করে প্রার্থনা করেন— মহান আল্লাহ্ তায়ালা প্রতি সকলের প্রর্থণা তিনি যেন আমাদের প্রিয় নেতা আবুল কালাম আজাদ (কালা মুন্সীর) দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আগের মতো কর্মচঞ্চল রূপে ফিরিয়ে দেন।
আমিন।
