আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যেগে ১৬ আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকার সময় চন্দ্রগঞ্জ বাজার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির থেকে শোভাযাত্রার র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক পদক্ষিন করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী নারী- পুরুষ- বৃদ্ধ -আবাল- বনিতা- সাধু- সন্ন্যাসী সকলে আনন্দে আত্মহারা এমন কথাই বার্তা সময়কে বললেন,হিন্দুদের শীর্ষ সাধক বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রগঞ্জ সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত সভাপতি বাবু চন্দন কর্মকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু জয় দেব নাথ,সহ সভাপতি বাবু গনেশ কুরী,সহ সভাপতি বাবু বিধান পাল,যুগ্ম-সাধারন সম্পাদক বাবু কাকন কুরী,চন্দ্রগঞ্জ থান যুব ঐক্য পরিষদের আহবায়ক বাবু অঞ্জন কুরী সহ ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব ঐক্য পরিষদ,চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও অনেক ভক্তবৃন্দ।
এসময় চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সমীর কর্মকার বলেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হিসেবে দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো। আগামীর সুন্দর দেশ গড়তে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ হয়ে সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।আমরা সবাই বাংলাদেশী আর তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
