প্রথমবারের মতো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পথে দীর্ঘদিন ধরেই লক্ষ্মীপুর জেলা বিএনপি চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি দিয়ে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। চন্দ্রগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে তৃণমূলে চলছে নানা জল্পনা-কল্পনা ও নতুন প্রত্যাশা।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে যোগ্য ও দলের জন্য নিবেদিতপ্রাণ তৃণমূল নেতাকর্মীদের আশা ও প্রত্যাশা করছেন। এক্ষেত্রে তৃণমূলের দাবি,কারানির্যাতিত তৃণমূলের আস্থাভাজন জনপ্রিয় কর্মীবান্ধব যোগ্য নেতা আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি নির্বাচিত হলে চন্দ্রগঞ্জ থানা বিএনপিকে আরো সাংগঠনিকভাবে সুসংগঠিত করে জনগণের প্রত্যাশা পূরণ করবে। প্রতিষ্ঠিত হবে সর্বস্তরের এলাকাবাসীর অধিকার ও চাহিদা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কার কান্ডারী লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।
সূত্র জানায়,অনেক চড়াই-উতরাইয়ে কয়েকবছর পর চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার অপেক্ষায়।
সূত্র জানায়, নতুন কমিটিতে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন দুই জন চন্দ্রগঞ্জ থানা বিএনপির বর্তমান আহবায়ক এম বেল্লাল হোসেন চেয়ারম্যান ও সভাপতি প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান।
নতুন কমিটির বিষয়ে চন্দ্রগঞ্জ থানা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন যারা ত্যাগী ও দলের জন্য সর্বোচ্চ নিবেদিত প্রাণ তার হাতে নেতৃত্ব আসুক এটি আমাদের প্রত্যাশা।
চন্দ্রগঞ্জ থানা এলাকার বিএনপি সমর্থক প্রবীণ ও অন্য নেতারা জানান,বলিষ্ঠ নেতৃত্বের জন্য বর্তমানে সর্বাধিক আলোচনার শীর্ষে আছেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান। তিনি ছাত্র রাজনীতি থেকে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান রাজনৈতিক জীবনের শুরু থেকেই মসজিদ, মাদ্রাসা ও স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। অসহায় নেতাকর্মীদের সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপি’র শীর্ষ নেতা বলেন, আসন্ন কমিটিতে তাদেরই নির্বাচিত করা হবে যারা সর্বক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে শক্ত অবস্থানে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও থাকতে পারবে। এক্ষেত্রে থানাপর্যায়ের র্তৃণমূলসহ সব নেতাকর্মী ও অধিকার বঞ্চিত মানুষের আস্থাভাজনদের নেতৃত্বে আনা হবে ইনশাআল্লাহ।
