আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
বাজুস লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরের একটি চাইনিজ রেস্তোরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা দিলিপ কুমার সাহা।
প্রধান অতিথি ছিলেন জেলা বাজুসের সভাপতি সমির কর্মকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস জেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু গনেশ কুরী, অঞ্জন কুরী ও ভাষান কর্মকার, জেলা কার্যনির্বাহী সদস্য বাবু জয় দেবনাথ।
এছাড়া পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুরি, সহ-সভাপতি শ্রী লিটন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক অজয় রায়, হৃদয় পাল, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন কর্মকার ও দীলিপ কুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবাহে স্বর্ণ ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় একে অপরের পাশে থেকে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, স্বর্ণ ব্যবসায়ীরা নানা প্রতিকূলতা ও প্রতারণার ঝুঁকির মুখে কাজ করে থাকেন। এ জন্য বাজুসের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসায়িক প্রশিক্ষণ ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বাজুসের কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, অসহায় ব্যবসায়ী পরিবারকে সহায়তা প্রদান ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীদের প্রণের সংগঠন বাজুস প্রসিডেন্ট সায়েম সোবহান আনবিরের নেতৃত্বে বর্তমানে অতিতের যে কোন সময়ের ছেয়ে এই সংগঠন অনেক সুসংগঠিত ও অনেক বেশি শক্তিশালী দেশে স্বর্ন ব্যবসার গুণগত মানোন্নয়নসহ ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরো বলেন, সকলে বাজুসের নিয়মকানুন ও সরকারি সকল নির্দেশনা মেনে সবাই একতা ঐক্যবদ্ধ থেকে ব্যবসা পরিচালনা করার জন্য সকল ব্যবসায়ীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বাজুস লক্ষ্মীপুর পৌর শাখার নেতৃত্বগুণ, সচ্চতা ও জবাবদিহিতার জন্য সকল বক্তা ভূয়সী প্রশংসা করেন।
