দলীয় আদর্শে অবিচল দুঃসময়ের এক সৈনিক আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান

চন্দ্রগঞ্জ থেকে আল মামুন শিপন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতিতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৮ ইউনিয়ন নিয়ে গঠিত চন্দ্রগঞ্জ থানা বিএনপি।

আসন্ন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র প্রথম দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সভাপতি পদপ্রার্থী,লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কর্মীবান্ধব নেতা আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যানের ত্যাগ শ্রম গাম ও নির্যাতন সবার ঊর্ধ্বে তিনি সর্বমহলে পরিচিত ও দক্ষ সাংগঠক হিসেবে তুমুল জনপ্রিয়।

২০০১ সালে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র প্রথম দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান বলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা অনুযায়ী দেশ নায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ মার্কা বিজয় নিশ্চিত করতে ও দলকে আরো সুসংগঠিত করতে তৃণমূল থেকে নেতা সৃষ্টির করার লক্ষ্যে উদ্দেশ্য নিয়েই প্রতিটি ইউনিয়নের কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে প্রথম দ্বি-বার্ষিক নির্বাচনে ছাতা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দক্ষ সংগঠক হিসেবে তার সম্পৃক্ততা রয়েছে,যা তাকে মাঠ ও ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ওয়ার্ড থেকে ইউনিয়ন জেলা ও উপজেলা থানা পর্যায়ে রাজনৈতিক পুনর্গঠন,কর্মসূচি, আন্দোলন সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলা হামলায় জর্জরিত ও কেন্দ্রীয় বিএনপি’র সকল কর্মসূচি আন্দোলন,সমাবেশ ও সাংগঠনিক পুনর্গঠনে তার ভূমিকা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, বিএনপির শক্তি ও দেশের গণতন্ত্রের ভিত্তি।
রাজনীতির শুরু থেকে বিভিন্ন ইস্যুতে আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান রাজপথে সক্রিয় ছিলেন।

কাউন্সিলরদের থেকে জানা যায়, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র একজন “ত্যাগী ও নির্যাতিত নেতা” প্রথম দ্বি-বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যানকে সভাপতি নির্বাচিত করার বিষয়ে ঐক্যমত সৃষ্টি হয়েছে।

তিনি পতিত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং প্রতিবাদী ভূমিকায় অবস্থানের কারনে বারবার গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন।

কাউন্সিলরদের মতে,আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান চন্দ্রগঞ্জ থানা বিএনপির মাঠ পর্যায়ের একজন দক্ষ সংগঠক। তার সাংগঠনিক দক্ষতা ও মাঠ-পর্যায়ের গ্রহণযোগ্যতা অস্বীকার করা যায় না।
হাজার হাজার তরুণ নেতা তার নেতৃত্বে রাজনীতিতে যুক্ত হয়েছে। ভবিষ্যতে যদি তিনি চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে চলতে পারেন,তাহলে বড় রাজনৈতিক দায়িত্বে তাকে দেখা যেতে পারে। তেমনি ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবিও।

তিনি বলেন, বিএনপি আশা করে,সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শৃঙ্খলার আওতায় আনতে ভবিষ্যতে দলীয় দিকনির্দেশনার প্রতি আরও মনোযোগী হতে হবে।
আসছে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র প্রথম কাউন্সিল নির্বাচনে আমাকে ছাতা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: