চরশাহী বসুরহাটে আগুনে পুড়েছে বসতবাড়ি,অটোরিকশার গ্যারেজ

আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত চরশাহী ইউনিয়নের (বসুরহাট বাজার সংলগ্ন) নুরুল্যাপুর হাজী কালা মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে নুরুল করিম (লাতু কোম্পানি)-এর অটোরিকসা গ্যারেজ,বাসা সহ ভয়াবহ আগুনে পুড়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো দোকান ঘরের মালামাল দুটি অটো রিকশা সহ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যানা যায়নি।
তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনা ঘটার ৪৫ মিনিট পার হলেও ফায়ার সার্ভিস লক্ষ্মীপুর জেলা সদর থেকে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

চন্দ্রগঞ্জ থানার চরশাহী বসুর হাট বাজার থেকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ২০-২২ কিলোমিটার। উপরন্তু, মহাসড়কের বেহাল অবস্থার কারণে সময় মতো ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

আগুন লাগার পর পরই লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসে কল করা হয়।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বালতি গামলার মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানোর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছালে কিছু বহিরাগত বিক্ষুব্ধ মানুষ ফায়ার সার্ভিস কর্মীদের সাথে বাকবিতন্ডা অসৌজন্যমূলক আচরণ করে স্থানীয় সচেতন এলাকাবাসী ও চন্দ্রগঞ্জ থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ না করেই ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এ ধরনের পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে, চন্দ্রগঞ্জ থানা এলাকায় অতিব জরুরি ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন সময়ের দাবি। যদি এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকত, তাহলে এমন ভয়াবহ ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব হতো।

প্রত্যক্ষদর্শী জানান, আগুনে কেউ হতাহত হননি। তবে গ্যারেজে থাকা অন্তত ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা সহ পিছনে ফ্যামিলী বাসার মালামাল পুড়ে গেছে । দ্রুত আগুন নেভানো সম্ভব না হলে তা আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

আগুন লাগার কারণ জানতে চাইলে পাশের দোকানদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অবিলম্বে চন্দ্রগঞ্জ থানা এলাকার সর্বস্তরের জনগণের জীবন-সম্পদ রক্ষা ও জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি—চন্দ্রগঞ্জ থানায় অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক।

শেয়ার এবং ফলো করুন: