সৌদি আরবে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসীর মৃ/ত্যু

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জের সজিব হোসেন (২৫) সৌদি প্রবাসী কর্মস্থলে সাত তলা ভবনের ছাদের উপর কাজ করার সময় হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

জানা গেছে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আকরাম উদ্দিন বেপারী বাড়ির আশরাফ আলীর ছেলে গত বছর দুয়েক আগে পরিবারের অভাব অনটন দূর করার জন্য সৌদি আরব পাড়ি দেন। সজীব হোসেন সৌদি আরবের একটি প্রাইভেট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন।
সোমবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটায় কাজ করার সময় সৌদি আরবের দাম্মাম শহরের আল রাশেদ মল টাওয়ারের সাত তলা থেকে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে, এলাকার শোকের ছায়া নেমে আসে।

সজীবের মৃত্যুর খবর তার বাবা আশরাফ আলী ও সজীবের চাচা মোঃ সুমন হোসেন নিশ্চিত করেছেন।
সজীব হোসেনের মরদেহ সৌদি আরবের দাম্মাম সরকারি হসপিটালের মর্গে রাখা হয়েছে মরদেহ দেশে ফেরত আনতে আইনী প্রক্রিয়াধীন।

শেয়ার এবং ফলো করুন: