আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
একটি রাজনৈতিক দল আছে,তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে বলে মন্তব্যে করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে এ মন্তব্যে করেন এ্যানি।
তিনি বলেন, ‘কোনোভাবে একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়াটা কতোটুকু যৌক্তিকতা রয়েছে, তিনি এ প্রশ্ন তুলে ধরেন।’
আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ উক্ত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করাই যথেষ্ট বলে জানান বিএনপির যুগ্ম-মহাসচিব।
বিএনপির শীর্ষ এই নেতা মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুন্দর সমাজ গঠন করতে হলে এখনি মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রাম-গঞ্জে মাদক ব্যবসা করেন। দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো-বা আমরা পুলিশকে তথ্য দিয়ে তাদের সহায়তা করবো।’
এ সময় বিএনপির আয়োজিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন: বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী,জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফিজুর রহমান,চন্দ্রগঞ্জ থানা বিএনপি সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক এম.এ ইউসুফ ভূঁইয়া,দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চেয়ারম্যান,জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার,সাধারণ সম্পাদক সুমী ভূঁইয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, যুগ্ম-আহ্বায়ক আবদুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্যা সচিব মো. জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
