আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে চন্দ্রগঞ্জ উত্তর বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ,কালভার্ট নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় ব্যবসায়ী ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানিয়েছেন- এই প্রকল্পটি সম্পন্ন হলে চন্দ্রগঞ্জ বাজার এলাকার যানবাহন চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
এদিকে বাজারের ব্যাবসায়ীদের দাবি,এই কাজটি যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সঠিক মান বজায় রেখে সম্পন্ন করা হয়। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহ বলেন, আমরা চাই কাজটি টেকসই হোক, যেন দীর্ঘদিন ধরে বাজারের ব্যাবসায়ী ক্রেতা সাধারণ এর সুফল ভোগ করতে পারে।
অল্প বৃষ্টিতেই বাজারের বেশ কয়েকটি গলিতে হাঁটু পরিমান পানি জমে থাকতো স্থানীয় ব্যবসায়ী ও হাজার হাজার ক্রেতা-বিক্রেতা সহ পথচারী জনসাধারণের চলাচলের ক্ষেত্রে দুঃখ দুর্দশা লাঘপ হতে চলেছে।
নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী এক সপ্তাহের জন্য চন্দ্রগঞ্জ উত্তর বাজারে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাছান।
কাজ পর্যবেক্ষণে:
এনায়েত উল্যাহ- ভারপ্রাপ্ত সভাপতি, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি
মোহাম্মদ হাছান- সদস্য সচিব, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি
