অবসরে গিয়েও বদলায়নি স্বপন ডাক্তারের আচরণ!রোগীর সঙ্গে চরম দুর্ব্যবহার,ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর, বুধবার (২২ অক্টোবর ২০২৫):
একসময় ছিলেন সরকারের দায়িত্বশীল চিকিৎসক-আজ অবসরে গিয়েও যেন সেই ক্ষমতার নেশা কাটেনি ডাক্তার শহিদ উল্যাহ স্বপনের।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ডক্টরস চেম্বার- এ প্রতিদিনই বসেন তিনি। অথচ আজ বুধবার দুপুরে তাঁর চেম্বারে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা, যা পুরো এলাকায় ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।

দুপুর একটার দিকে চিকিৎসা নিতে আসেন এক মহিলা রোগী। কিন্তু হঠাৎ করে মনে কি এসে ডাক্তার স্বপন আচমকা জৈনক বয়জেষ্ঠ মহিলা রোগীর সাথে ক্ষিপ্ত হয়ে ওঠেন।বিনা কারণে রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেন,কটূ কথা বলেন এবং স্বোর চিৎকার চিৎকার করে অপমান করে চেম্বার কক্ষ থেকে বেরিয়ে যেতে বলে। অপমান আর লজ্জায় বাকরুদ্ধ হয়ে পড়েন ওই নারী- চেম্বারের দরজার সামনে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

চোখে জল, গলায় কাঁপন-
“আমি তো চিকিৎসা নিতে গিয়েছিলাম, অপরাধ করিনি-এই কথা বলতে বলতে ভেঙে পড়েন তিনি, চারপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন উপস্থিত সবাই।

স্থানীয়রা বলেন,
অবসরে গিয়েও যদি একজন ডাক্তার মানুষের সঙ্গে এমন ব্যবহার করেন,তবে তাঁর বিবেক কি সত্যিই অবসরে গেছে?
আরেকজন ক্ষুব্ধ হয়ে বলেন,
রোগীর প্রতি যিনি সম্মান রাখতে পারেন না, তাঁর চেম্বার খোলা রাখা সমাজের জন্য লজ্জা।

একজন চিকিৎসকের হাতে থাকে জীবন বাঁচানোর দায়িত্ব,কিন্তু স্বপন ডাক্তার আজ দেখালেন-
কীভাবে সেই হাত দিয়েও মানুষের হৃদয় ভাঙা যায়।

সম্মানহানি,কান্না আর অভিমানের ভারে নুয়ে পড়া এক রোগী-
এই ঘটনাই প্রশ্ন ছুড়ে দেয়,
‘চিকিৎসক’ শব্দের মর্যাদা কি আজও অক্ষুণ্ণ আছে?

শেয়ার এবং ফলো করুন: