আল মামুন শিপন -বার্তা সময়:
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব এখানে প্রবাসী বাংলাদেশীরা নিজের কর্মব্যস্ততার শেষ সময়ে এসে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোকে ভালোবেসে যার যার পছন্দ অনুযায়ী মতো রাজনীতি করে থাকেন।
তাদের মধ্যো থেকে সবচেয়ে বেশি কর্মী সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
এছাড়াও সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিএনপি’র দল গোছানো ও প্রবাসের মাটিতে বিএনপিকে শক্তিশালী করতে দেশে আন্দোলন সংগ্রামে অর্থনৈতিক, শারীরিক, মানুষিক সকল ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম করে আসছেন।
অবশেষে বিএনপি’র নীতি নির্ধারকদের ফলাফলের খাতায় প্রবাসী বিএনপি নেতা কর্মীরাই বঞ্চিত যা অত্যন্ত দুঃখ ও বেদনাদায়ক
সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা কর্মীরা আশা ও বিশ্বাস করেছিলেন বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারকদের প্রতি অন্ততপক্ষে দুই থেকে তিনজন গুরুত্বপূর্ণ প্রবাসী-বিএনপি নেতাদের বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত করবেন
হতাশার খবরে দেখা গেল সৌদি আরবে অবস্থানরত প্রায় ২০ লক্ষ প্রবাসী বাংলাদেশীদের মধ্য থেকে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের হৃদয়ের রক্তক্ষরণের বার্তা এখান থেকে একজনকেও দেশের রাজনীতির সাথে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত করেন নাই একজন প্রবাসী বিএনপি’র কর্মী সমর্থক হিসেবে বলতে পারি সৌদিআরব প্রবাসী বিএনপি নেতৃবৃন্দরা বৈষম্য এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
সৌদি প্রবাসী বিএনপি’র নেতা-কর্মীরা বলেন বুকভরা আশা ও বিশ্বাস নিয়ে অপেক্ষমান ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সর্বোচ্চ রীতি নির্ধারণবৃন্দ সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বিএনপি’র নিতিনির্ধারক সিনিয়র নেতাদের মধ্যে থেকে অন্ততপক্ষে দুইজনকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত করবেন বলে আমরা আশাবাদী।
সৌদিআরবে অবস্থানরত সকল প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই।
একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতিটি পরিবারের কমপক্ষে পাঁচজনের ভোটের দায়িত্ব নিতে সক্ষম হবেন।
অবিলম্বে সৌদি আরব প্রবাসী বিএনপি’র পক্ষ থেকে কমপক্ষে দুইজনকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে স্ব স্ব এলাকায় প্রার্থী মনোনীত করার জোর দাবি জানান।
