আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
১০ নভেম্বর সোমবার আলহাজ্ব ইব্রাহীম মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ভূমিদাতা
মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি,লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সদস্য জনাব,ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পাঠাগার পরিদর্শন শেষে অর্থ সহায়তা করেন।
এবং মরহুম বীর মুক্তিযুদ্ধা তোফায়েল আহমেদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ বাজারের পাশে ১৯৮৬ সালে আলহাজ্ব ইব্রাহিম মিয়া (আজিজ কোম্পানি ) নিজের নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পরে স্কুলে নিজের সম্পত্তি দান করে স্কুলের দাতা সদস্য মনোনীত হন এছাড়াও স্কুলের অবকাঠামো উন্নয়ন ও স্কুলের শিক্ষার মানোন্নয়নে অফুরন্ত ভূমিকা পালন করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরসূরী তিন সন্তান তোফাজ্জল হোসেন সবুজ,আনোয়ার হোসেন পলাশ,ফরহাদ হোসেন মরহুম বাবার নামে স্থাপিত করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি পাঠাগার।
মরহুম তোফায়েল আহমেদ স্মৃতি পাঠাগার পৃষ্ঠপোষকতা করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এর জেষ্ঠ্যপুত্র এবং অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিক উল্লাহ,চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির,চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ ও চন্দ্রগঞ্জ থানা এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন স্যার ও লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল হান্নান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নেতা কাজী সহিদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুর হোসেন হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
