লক্ষ্মীপুর সদর ইউএনওর মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে আটক-৩

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলায় টাস্কফোর্স অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড ও ১ জনের নিয়মিত মামলা রুজু অদ্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট সংলগ্ন বেড়ীবাঁধ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।

এসময় নিয়মিত গাঁজা/ইয়াবা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় আটক হওয়ায়
১। মো: রুবেল, পিতা- মৃত তোতা মিয়া, জাহানাবাদ, দক্ষিণ হামছাদী, লক্ষ্মীপুর সদর-কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড করা হয়
২। মো: জুয়েল, পিতা- তোফায়েল আহাম্মদ, পূর্ব নন্দনপুর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়
৩। মো: ফয়সাল, পিতা- মো: জিল্লাল হোসেন,গোপীনাথপুর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন,“আমরা মাদকের মূল উৎস শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সমাজকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা মাদক পাচার বা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটক ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার এবং ফলো করুন: