আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেক
চন্দ্রগঞ্জ থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ ওসি মোরশেদ আলম ফুলেল শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেককে আন্তরিকভাবে বরণ করে নেন। পরে থানা প্রাঙ্গণে চৌকস পুলিশ দলের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের থাকার ব্যারাক ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সকল পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও সকল পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সংক্ষিপ্ত আলোচনায় লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেক বলেন,পুলিশ জনগণের সেবক—এই চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রত্যেকে যেন নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। থানাকে হতে হবে নিরাপত্তার আশ্রয়স্থল এবং বিচারপ্রার্থীর আস্থার কেন্দ্র। আমি চাই, প্রতিটি পুলিশ সদস্য পেশাদারিত্ব, নিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে সহনশীল ও সদাচরণ নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব।
এরপর তিনি থানার সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি, রেজিস্ট্রার সংরক্ষণ, সেবার মান এবং ফোর্সদের মনোভাব পর্যালোচনা করেন এবং থানার পরিদর্শক রেজিস্ট্রার বহিতে স্বাক্ষর করেন।
