আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ বাজার মোবাইল ব্যাবসায়ী এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ লাইফ বার্গার রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করেন সংগঠনের সদস্যরা।
বার্ষিক সাধারণ সভায় মোঃ আনোয়ার হোসেনকে পূর্ণরায় সভাপতি এবং মোঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণরায় নির্বাচিত করে দু’জন উপদেষ্টা নিয়ে ১০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান, সহকারী অর্থ সম্পাদক পরশ ও মো. রাসেল, আইটি সম্পাদক: মো. রিমন প্রমুখ।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন মোঃ হাফিজুর রহমান, সজীব ও রায়হান।
সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন ও অনুমোদন করা হয়। পরে নবগঠিত কমিটির উদ্যোগে সর্বসম্মতিক্রমে বার্ষিক বনভোজনের প্রস্তাবনায় সাজেক ভ্যালি ট্যুর আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, চন্দ্রগঞ্জ মোবাইল ব্যাবসায়ী এসোসিয়েশন দীর্ঘ পাঁচ বছর ধরে ঐক্য সততা ও নিষ্ঠার সাথে সকলের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও সমিতির পুণরায় নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসায় আমরা পুনরায় দায়িত্ব পেয়েছি। সকল সদস্যকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী সমাজের উন্নয়ন,স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব এবং বাজারের ব্যাবসায়ীদের অধিকার আদায়ে কাজ করবেন। একইসঙ্গে সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাজারের মোবাইল ব্যবসায়ীদের কল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজারের মোবাইল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সভা শেষে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বার্ষিক সাধারণ সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
