লক্ষ্মীপুরের চরশাহীতে ভয়াবহ দুর্ঘটনা: পিকআপের নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুরুল্যাপুর গ্রামের দুলাহাজী বাড়ির কামাল হোসেন জেষ্ঠ পুত্র মোঃ ফাহিম হোসেন (১৪)

৫ জানুয়ারি সোমবার আনুমানিক সকাল ৮:৩০ মিনিটের সময় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুরুল্যাপুর কাজীর ডগি নামক স্থানে মাটি কাটার ড্রাইভেশন এর কাজ করতে এসে মাটিভর্তি পিক আপের চাকার নিচে পড়ে মোঃ ফাহিম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম ঘটনা স্থল পরিদর্শন করে ড্রাইভার ফারুক হোসেনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে এবং মোঃ ফাহিম হোসেনের মরদেহ চন্দ্রগঞ্জ থানায় নেওয়া হয় সেখান থেকে নিহত মোঃ ফাহিম হোসেনের মরদেহ লক্ষ্মীপুর সদর হসপিটালে আর টি এ তদন্তের জন্য পাঠানো হবে।

এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে মাটিভর্তি পিকআপের চাকার নিচে পড়ে মো. ফাহিম হোসেন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ফাহিম চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুরুল্যাপুর গ্রামের দুলাহাজী বাড়ির বাসিন্দা কামাল হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর এলাকার কাজীর ডগি নামক স্থানে মাটি কাটার ড্রাইভেশন কাজ চলছিল। এ সময় মাটিভর্তি একটি পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন ফাহিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পিকআপ চালক ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহত ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা হয়ে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা অবিলম্বে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ড্রাইভেশন কাজ বন্ধের দাবি জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: