আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
৬ জানুয়ারি (মঙ্গলবার): চরশাহী ইসলামিয়া আইডিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাঈন উদ্দিন বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মঙ্গলবার সন্ধ্যায় নাইট শর্টক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং চরশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি খসরুল আলম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং চরশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন এবং ১২নং চরশাহী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১২নং চরশাহী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আল মামুন শিপন, ১২নং চরশাহী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, যুবনেতা মিজানুর রহমান, যুবনেতা মনির হোসেন, যুবনেতা নুর আলম, যুবনেতা মোরশেদ আলম এবং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন ,১২ নং চরশাহী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক হৃদয় চৌধুরী প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন যুবদল নেতা প্রিন্স ফাহাদ আজিজ ও ছাত্রদল নেতা মেহরাজ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।
