লক্ষ্মীপুরে দুই বড় নেতার আগমন: তারেক রহমান ২৪ জানুয়ারি,জামায়াত আমির ৩০ জানুয়ারি

আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৪ জানুয়ারি লক্ষ্মীপুর সফরে আসছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সফর হবে বলে দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তারেক রহমান চলতি মাসে মোট ১৭টি জেলায় নির্বাচনী সফর করছেন, যার শুরু হয়েছে ২২ জানুয়ারি সিলেট থেকে। লক্ষ্মীপুর সফরের পর তিনি ফেনী, নোয়াখালীসহ অন্যান্য জেলায় যাবেন বলে জানা গেছে।

অন্যদিকে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি লক্ষ্মীপুরে আসছেন।

নির্বাচনী প্রচারণা ও জনসভার অংশ হিসেবে এই সফরে তিনি লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং নির্বাচনী দিক-নির্দেশনা দেবেন বলে জামায়াতের স্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার লক্ষ্মীপুর সফরকে ঘিরে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শেয়ার এবং ফলো করুন: