জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সদস্য হলেন লক্ষ্মীপুরের মনির আহম্মদ রাজন

নিজস্ব প্রতিবেদক বার্তা সময়:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (চট্টগ্রাম বিভাগ) এর কমিটিতে নতুন সদস্য হিসেবে মনির আহম্মদ রাজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনের বিভাগীয় সূত্রে জানা গেছে, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন শ্রমিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে মনোনীত করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ.এম নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নবনির্বাচিত সদস্য মনির আহম্মদ রাজন বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

শেয়ার এবং ফলো করুন: