চরশাহী ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে কারানির্যাতিত যুবনেতা কফিল উদ্দিন মাসুদ

বার্তা সময় লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের যুবদল নেতা কফিল উদ্দিন মাসুদ শুধু একজন নেতা নন-তিনি ত্যাগ,সংগ্রাম ও আদর্শের এক জীবন্ত প্রতীক।

১৯৯৫ সালে শহীদ শামসুল ইসলাম সোলায়মান এর হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি,নির্যাতন, মামলা-হামলা ও কারাবাসের শিকার হয়েছেন।

বর্তমানে ১২নং চরশাহী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কফিল উদ্দিন মাসুদ। তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা ও সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করায় ইতিমধ্যে তিনি কর্মীদের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কফিল উদ্দিন মাসুদ একজন সামাজিক, ভদ্র ও মার্জিত স্বভাবের মানুষ। দীর্ঘ সংগ্রাম, কারাবাস ও ত্যাগের কারণে এলাকায় তার প্রতি দলীয় নেতাকর্মীদের সহানুভূতি ও সম্মান রয়েছে। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতা তাকে সভাপতি পদে এগিয়ে রেখেছে বলে অনেকে মনে করেন।

তৃণমূলের দাবি, এমন ত্যাগী ও পরীক্ষিত নেতার হাতে নেতৃত্ব এলে ১২নং চরশাহী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। শতশত নেতাকর্মী দ্রুত তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য থানা এবং জেলা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: