আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭টি মাটি বোঝাই পিকআপ জব্দ করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় এসব পিকআপ আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত পিকআপগুলোর বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবেশবিধি লঙ্ঘন করে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, ধারাবাহিকভাবে এমন অভিযান পরিচালিত হলে অবৈধ মাটি কাটা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষি জমির উর্বরতা ফিরে পাবে।
