আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও দায়িত্বে ফিরেছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়মিত কার্যক্রম শুরু করেছেন। অসুস্থতা তাকে সাময়িকভাবে কর্মবিরতিতে রাখলেও দায়িত্ববোধই তাকে দ্রুত ফিরিয়ে এনেছে জনসেবায়।
স্থানীয়দের কাছে পরিশ্রমী জনপ্রতিনিধি হিসেবে পরিচিত নুরুল আমিন-অসুস্থতা বা ব্যস্ততা, কোনো কিছুতেই অফিস ফাঁকি দেন না। তার প্রত্যাবর্তনে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। সবার প্রত্যাশা, আগের মতোই নিষ্ঠা ও আন্তরিকতায় তিনি উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন।
