চরশাহী ইউনিয়নে চলমান সড়ক সলিং কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে বিএনপি সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
পানি সম্পদ মন্ত্রী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপির নির্দেশক্রমে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ৬নং চরশাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের চলমান সলিং কাজ পরিদর্শন করেছেন চরশাহী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন এলাকার রাস্তার নির্মাণকাজের অগ্রগতি, কাজের মান এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উন্নয়ন কাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

বোরহান উদ্দিন বলেন,এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এসব সড়কের সলিং কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন,সড়কগুলোর কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা,কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়দের মতে,দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়কের উন্নয়ন কাজ শেষ হলে এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

শেয়ার এবং ফলো করুন: