চন্দ্রগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান

বার্তা সময় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের সরাসরি নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় ফুটপাতে গড়ে তোলা অস্থায়ী দোকান,সামগ্রী ও অন্যান্য দখলদারিত্বের উপকরণ সরিয়ে দেওয়া হয়। লক্ষ্য ছিল জনসাধারণের চলাচলের জন্য ফুটপাতকে সম্পূর্ণ অবমুক্ত (দখলমুক্ত) করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।

ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “ফুটপাত জনগণের চলাচলের জন্য রাখা হয়েছে, কারও ব্যক্তিগত ব্যবসা বা দখলের জায়গা নয়। থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এ অভিযানকে স্বাগত জানিয়ে অনেকে জানান,ফুটপাত দখলের কারণে বাজারের ক্রেতা সাধারণ ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অভিযানের ফলে বাজার এলাকায় স্বাভাবিক চলাচল অনেকটাই সহজ হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অভিযানের পর ফুটপাত পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পুনরায় দখল রোধে নিয়মিত মনিটরিং করা হবে।

এ ধরনের অভিযান চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমের অংশ।

শেয়ার এবং ফলো করুন: