চন্দ্রগঞ্জে ছাত্রদল নেতা মেহরাজ হোসেন জামিনে মুক্তিতে নেতাকর্মীদের বিজয় মিছিল

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:

গত ২৩ মার্চ চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের গোলাগুলির ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলায় ২৬ মার্চ গ্রেফতার হওয়া চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মেহরাজ হোসেন আজ ২০ এপ্রিল (সোমবার) জামিনে মুক্তি পেয়েছেন।
মুক্তির খবর ছড়িয়ে পড়তেই ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। মেহরাজ হোসেনকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন এবং সর্বত্র শুভেচ্ছা বিনিময় করেন।
জানা যায়, রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে মেহরাজ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর চন্দ্রগঞ্জ থানা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানান।
অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করায় মুক্তির পর ভুক্তভোগী মেহরাজ হোসেন সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা মেহরাজ হোসেনের মুক্তির সংবাদ পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ফুলের মালা, ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে ছুটে আসেন। মেহরাজ হোসেনকে স্বাগত জানিয়ে বের করা হয় বিজয় মিছিল।

মিছিলটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন মেহরাজ হোসেন।
উপস্থিত ছাত্রদল নেতারা বলেন, এই মিথ্যা মামলায় মেহরাজ হোসেনের মুক্তি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় উৎসবের আমেজ বিরাজ করছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।

শেয়ার এবং ফলো করুন: