১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

আল মামুন শিপন লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অহিদ আলমকে আহ্বায়ক, আমির হোসেন ইলিয়াছকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাসান জনিকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া ও সদস্য সচিব মো. আলম মিয়া এ কমিটির অনুমোদন দেন।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন: আব্দুল খালেক, ফরহাদ হোসেন রিপন, সামজুল আলম সহেল, রায়হান রকি, মিজানুর রহমান রাজু, সাদ্দাম হোসেনসহ মোট ২১ জন।

সদস্য পদে রয়েছেন: রানা পাটোয়ারী, অপু কর্মকার, আহসান উল্লাহ, রিয়াদ হোসেন গাজী, ফয়েজ আলম রুবেল, মোঃ কফিল উদ্দিন, মোঃ ইউসুফ হোসেনসহ মোট ২৮ জন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার এবং ফলো করুন: