তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত জাকির হোসেন ভূঁইয়া: চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলে পরিবর্তনের হাওয়া।

আল মামুন শিপন লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের বহুল প্রত্যাশিত কর্মী সম্মেলন আগামীকাল বুধবার (২৯ এপ্রিল ২০২৬) কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আয়োজিত এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৃণমূল যুবদলের আলোচনার শীর্ষে রয়েছেন পতিত স্বৈরাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কারা নির্যাতিত যুবদল নেতা জাকির হোসেন ভূঁইয়া।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, জাকির হোসেন ভূঁইয়া একজন উচ্চশিক্ষিত, ভদ্র ও মার্জিত স্বভাবের মানুষ। দীর্ঘ সংগ্রাম, কারাবাস ও ত্যাগের কারণে এলাকার সর্বমহলে তার প্রতি সহানুভূতি ও সম্মান রয়েছে। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতা তাকে সভাপতি পদে এগিয়ে রেখেছে বলে মনে করছেন তৃণমূলের যুবদল নেতাকর্মীরা।

তৃণমূল যুবদলের রাজনীতিতে সক্রিয় ও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এই বারবার কারা নির্যাতিত যুবনেতা নিজের রাজনৈতিক পথচলা ও ত্যাগের কথা তুলে ধরে বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ঢাকা উত্তরা আমার আত্মীয়ের বাসা থেকে আমাকে ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

জাকির হোসেন ভূঁইয়া বর্তমানে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা ও সংগঠনের প্রতি নিষ্ঠার কারণে ইতোমধ্যে তিনি কর্মীদের আস্থা অর্জন করেছেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, এমন ত্যাগী ও পরীক্ষিত নেতার হাতে ইউনিয়ন যুবদলের নেতৃত্ব এলে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা জেলা ও থানা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি জাকির হোসেন ভূঁইয়াকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: