লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বুধবার (১৮ জুন) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণের অপরাধে নুরুল হক (৪২) কে চন্দ্রগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে৷

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজিম এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গত ১১জুন দিবাগত রাত অর্থাৎ ১২জুন রাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়ের রমাপুর গ্রামে বিবাদী নুরুল হক এর দো-ছালা টিনের বসত ঘরের পূর্ব পার্শ্বের রুমে বাবা তার মেয়েকে ধর্ষণ করে৷
এ ঘটনায় ধর্ষিতা কিশোরী চন্দ্রগঞ্জ থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আকতার হোসেন এর দিক নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক এর তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসারসহ চন্দ্রগঞ্জ থানা পুলিশের চৌকস টিম চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামে অভিযান চালিয়ে নাছিরের বাড়ির আবদুল হাশিম এর ছেলে ধর্ষক মোঃনুরুল হক কে গ্রেপ্তার করে৷
বুধবার আদালতের মাধ্যমে ধর্ষক নুরুল হককে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

শেয়ার এবং ফলো করুন: