কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসেন হারুনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
বিক্ষোভ মিছিল করেছে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কফিল উদ্দিন ডিগ্রী কলেজের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন,যুগ্ন-আহ্বায়ক শাহাদাত হোসেন রিংকু,যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম রিদয়
,যুগ্ন আহ্বায়ক রবিউল আলম প্রিয়ন্ত
১নং সদস্য নাজিম উদ্দীন (জিহাদ মুন্সি) সহ ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,আজিম হোসেন হারুন একজন পরিছন্ন তরুণ ছাত্রনেতা। কলেজ ছাত্রনেতা আজিম হোসেন হারুন সব সময়ই সৎ ও ন্যায়ের পথে ছিলেন। তিনি কখনো কোনো ধরনের হত্যার সাথে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে এ ধরনের মামলা দুঃখজনক। তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার এবং ফলো করুন: