আল মামুন শিপন লক্ষ্মীপুরঃ রোববার (৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম তিনি একথা বলেন, ছাত্রসমাজের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। জুলাইয়ের সেই জাস্টিস কেবল মাত্র আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনে সম্ভব হবে।
রাষ্ট্র জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে।
জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধাদের-শহীদদের জাতীয় মর্যাদায় ভূষিত করে তাদের পুনর্বাসিত করা হবে।
জুলাই শহীদ ও আহতদের স্মরণে এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
