লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণের মামলায় গ্রেফতার- ৪

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে দিবালোকে অপহরণ, মারধর এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ১৩ জুলাই বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘটে। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১২)।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, তিনি অফিসের কাজে চন্দ্রগঞ্জে গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। অভিযুক্তরা হলেন—ওমর ফারুক (২৩), রুমান আহমেদ রতন (২২), সিফাত হোসেন (১৮), মো. অনিক (১৮) ও নজরুল ইসলাম (২৫)। এ ছাড়া আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে বলা হয়, তাকে অপহরণ করে চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর এলাকার ধোয়াঘাটা স্টীল ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক সুজনের দোকানের পিছনে মারধর করে আটক করিয়া রাখে।
এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার চাচা বেলায়েত উদ্দিনের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসঙ্গে হত্যার হুমকিও দেওয়া হয়।
শহিদুল ইসলামের দাবি, তার কাছ থেকে জোরপূর্বক নগদ ২৫ হাজার টাকা ও একটি VIVO Y17S মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে চারজন—ওমর ফারুক, রুমান আহমেদ রতন, সিফাত হোসেন ও মো.অনিককে আটক করে। তবে নজরুল ইসলামসহ বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফয়জুল আজীম নোমান জানান,ঘটনার পরপরই তাৎক্ষণিক পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চারজনকে গ্রেফতার করে। মামলা তদন্তাধীন রয়েছে এবং পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও ওসি ফয়জুল আজীম নোমান বলেন চন্দ্রগঞ্জ থানা পুলিশ সাম্প্রতিক সময়ে প্রতিটি এলাকায় ডিউটি ও অভিযান বাড়িয়েছে।
চেকপোস্ট ও তল্লাশি চালিয়ে যাচ্ছে। আন্তরিক হয়ে কাজ করছে।এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
সবাই নিজের বাডি ঘর সম্পদের নিরাপত্তায় সজাগ হউন। ঘরের দরজা জানালা বন্ধ কিনা চেক করুন,বাহিরের বাতি জালিয়ে রাখুন। গ্রাম পুলিশ ও গ্রামবাসি রাতে সজাগ থাকতে হবে।

শেয়ার এবং ফলো করুন: