চামড়া ট্যানারি থেকে চুরি হওয়া ১৫ লাখ টাকার চামড়া উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা: সাভারের হেমায়েতপুরে অবস্থিত মেসার্স রাইসা লেদার ট্যানারি থেকে চুরি যাওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর হাজারীবাগ এলাকা হতে চামড়াগুলো উদ্ধার করা হয়। একই সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের বাসিন্দা মো. রাসেল (৩৫) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৫৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকাল সাড়ে ৮টায় সাভার চামড়া শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার ট্যানারির ম্যানেজার মো. জোনায়েদ হোসেন পলাশ ফ্যাক্টরিতে এসে কিছু মালামাল কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় রাতে অজ্ঞাতনামা চোরেরা জানালা দিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার স্কয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়। পরে তিনি ওই ঘটনায় বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ওই ঘটনায় গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকা হতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির। তিনি জানান, সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার থেকে চামড়া চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেলে ১৭০ পিস গবাদিপশুর চামড়া উদ্ধার করা হয়।

ঢাকা:সাভারের হেমায়েতপুরে অবস্থিত মেসার্স রাইসা লেদার ট্যানারি থেকে চুরি যাওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর হাজারীবাগ এলাকা হতে চামড়াগুলো উদ্ধার করা হয়। একই সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের বাসিন্দা মো. রাসেল (৩৫) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৫৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকাল সাড়ে ৮টায় সাভার চামড়া শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার ট্যানারির ম্যানেজার মো. জোনায়েদ হোসেন পলাশ ফ্যাক্টরিতে এসে কিছু মালামাল কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় রাতে অজ্ঞাতনামা চোরেরা জানালা দিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার স্কয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়। পরে তিনি ওই ঘটনায় বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ওই ঘটনায় গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকা হতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির। তিনি জানান, সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার থেকে চামড়া চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেলে ১৭০ পিস গবাদিপশুর চামড়া উদ্ধার করা হয়।

শেয়ার এবং ফলো করুন: