নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফ পুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নেতা কাউছার মানিক বাদল ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাত হোসেন বাবুর উপর আকষ্মিক অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার মানিক বাদল ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাত হোসেন বাবু সহ দুই জন।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাত আনুমানিক ৩টার দিকে মোস্তাফার দোকানসংলগ্ন স্থানে ৭–৮ জন সন্ত্রাসী অতর্কিতভাবে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার মানিক বাদল ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাত হোসেন বাবুর উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে।
এতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নেতা কাউছার মানিক বাদল ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাত হোসেন বাবু সহ দুইজন গুরুতর আহত হন।
অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এমন নেক্কাজনক অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য লক্ষ্মীপুরের স্থানীয় প্রশাসনের নিকট আহবান জানান।
এদিকে, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়,ছাত্রনেতা কাউছার মানিক বাদল ও স্বেচ্ছাসেবক দল নেতা রাহাত হোসেন বাবুর ওপর অতর্কিত হামলা উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করেন।
