সৌদি আরব আছির প্রদেশ বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আল মামুন শিপন বার্তা সময়:
সৌদি আরবের আছির প্রদেশের বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন স্বাক্ষরিত কমিটিতে আছির প্রদেশ বিএনপির সাবেক সভাপতি শাহ জাহান সিরাজকে প্রধান উপদেষ্টা ও উসমান গনি ভূঁইয়াকে সভাপতি ,ফরিদ আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, ইকবাল বাহার চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আব্দুল জলিলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন।সভায় আছির প্রদেশ বিএনপির নবনির্বাচিত সভাপতি উসমান গনি ভূঁইয়া বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে এবং দেশের শান্তি,গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে জনগণের পাশে ছিল ও থাকবে,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এর নেতৃত্বে সৌদিআরব তথা মধ্যোপ্রাচ্য বিএনপি ঐক্যবব্ধ।

আছির প্রদেশ নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ বলেন,দেশের সংকটময় মুহূর্তে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে। বিএনপি গণমানুষের দল। এই দল ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করছে। তাই বিএনপি সবসময় জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

আছির প্রদেশ বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী বলেন,গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোট-অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে আজ দেশ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ হারিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

 

শেয়ার এবং ফলো করুন: