লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘সবুজ বাংলা ব্লাড ব্যাংক’-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ‘সবুজ বাংলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র মিজানুর রহমান মল্লিক নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রেরণ করা হয়েছে।
২১১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান ফাহাদ,সাধারণ সম্পাদক মীর মনির হোসেন
সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জি এম জাকারিয়া খান সায়েম,আ.ফ.ম. আব্দুস সাত্তার, আবদুল মতিন, মিসেস তাহমিনা আক্তার, ইঞ্জি. নুরনবী, ইস্রাফিল আহমেদ, এ্যাড. রফিকুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, মাহবুবুল ইসলাম মুন্সি, কাজী রিয়াজ হোসেন, মাওলানা আসিকুল ইসলাম মুবারক, ইঞ্জি. ইয়াসিন হামিদ সিনহা,সবুজ আহমেদ, আবদুর রব, বোরহান উদ্দিন।
সহ-সভাপতি জিয়াউর রহমান,তোফাজ্জল হোসেন সবুজ,নুর উদ্দিন,মনির হোসেন, নজিবুল্লাহ, আবদুল আজিম, জুবায়ের হোসেন, নজরুল ইসলাম, গাজী জিসান আহমেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ নূর উদ্দিন, ইমাম মুত্তালিব, ডা. মো: আকমল হোসেন, আলী আহসান, মুজাহিদ, ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চৌধুরী রাজু, দেলোয়ার হোসেন,রহমত উল্যাহ (বাবুল)।
যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সৈকত, মাওলানা ইমরান হোসেন রাকিব, মুজিবুর রহমান, এসএম রেজাউল করিম, নাঈম হোসেন পলাশ, ওমর ফারুক, আখতার হোসেন তারেক, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন সাকিল, শেখ রিয়াদ হোসেন, রাজিব হোসেন, আসিফ আল নাদিম, শ্রাবন আহমেদ তারেক, সেলিম মাহমুদ, জাকের রাশেদ, ওমর ফারুক, পিয়াস মাহমুদ, হাফেজ আল-আমিন, বাছির আলম, লিয়াকত খান শুভ, মুফতি তানবির হাছান জামিল, রাশেদ হোসেন, জয়নাল আবেদীন, আ ন ম শামছুল করিম, ইয়াছিন আরাফাত আরিফ, নূর মোহাম্মদ বিপ্লব, নুরুল ইসলাম ফরহাদ, হাফেজ মারুফ হোসেন।
সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন টিপু
যুগ্ম সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তারেক,সাহেদ আলম, আবদুর রহিম রিসাদ, শামীম মাহমুদ, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, মাহমুদুল হাছান, নুর আলম, ইসমাইল হোসেন, ওমর ফারুক, আহসান হাবীব,আরিফুর রহমান তীব্র।
শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল
প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন
তথ্য ও প্রযুক্তি সম্পাদক জমির উদ্দিন
ধর্ম বিষয়ক সম্পাদক হাকিম মাওলানা আমিমুল ইহসান
মানবাধিকার বিষয়ক সম্পাদক আল-আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. ইয়াছিন লিটন
পরিবেশ বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন মোল্লা
দপ্তর বিষয়ক সম্পাদক ওমর ফারুক
প্রচার বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান
ছাত্র বিষয়ক সম্পাদক বনি আমিন রবিন
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনায়েতুর রহমান
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফ হোসেন মিরাজ
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আরাফাত আলী ইয়াছিন
নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন শেষে প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মল্লিক বলেন, “আর্তমানবতার সেবায় রক্তদানসহ সামাজিক বিভিন্ন কার্যক্রমে সবুজ বাংলা ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
নতুন এই ২১১ সদস্যের সমন্বিত উদ্যোগে সেবামূলক কাজগুলো ভবিষ্যতে আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়বে।”
উল্লেখ্য,আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সংগঠনের পূর্ণাঙ্গ উপদেষ্টা কমিটি প্রকাশ করা হবে।
নতুন কমিটির উদ্যোগে আগামী দিনগুলোতে রক্তের সংকট মোকাবিলায় আরও বড় ভূমিকা পালন, আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক-মানবিক কাজে নতুন মাত্রা যোগ করার আশা প্রকাশ করা হয়েছে।
সবুজ বাংলা ব্লাড ব্যাংক লক্ষ্মীপুরে রক্তদান, শিক্ষা সহায়তা,পরিবেশ রক্ষা ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
