আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
‘মা, আমি কোথায় আছি?’- ছোট্ট লুবনা হয়তো আজ তার মাকে খুঁজছে। আর এক মা তিন দিন ধরে শুধু মেয়ের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছেন। দরজায় কড়া নাড়বে সন্তান-এই আশাতেই কাটছে পরিবারের প্রতিটি মুহূর্ত।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের সর্দার বাড়ির ছয় বছরের শিশু লুবনা আক্তার গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
দিন গড়িয়েছে, রাত পেরিয়েছে। কয়েক ঘণ্টার অপেক্ষা এখন তিন দিনে গড়িয়েছে। কিন্তু লুবনা ফেরেনি। স্বজনদের চোখে ঘুম নেই। অপরিচিত কোনো ফোনকল এলেই চমকে উঠছেন- হয়তো এবার লুবনার খবর এসেছে।
মেয়ের সন্ধানে লুবনার মা রুনু আক্তার চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৯১০, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ বলছে, সারাদেশে দেওয়া হয়েছে জিডির বিবরণ
লুবনার নিখোঁজের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, জিডির বিবরণ সারা দেশের সব থানায় পাঠানো হয়েছে। পাশাপাশি চন্দ্রগঞ্জ থানা এলাকায়ও শিশুটির সন্ধানে জোরদার অনুসন্ধান চলছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ লুবনাকে কোথাও দেখে থাকলে, তার সম্পর্কে কোনো তথ্য পেলে বা সন্ধান পেলে দ্রুত পরিবার অথবা পুলিশকে জানানোর জন্য।
নিখোঁজ শিশু: লুবনা আক্তার (৬)
পিতা: মো. লিটন
মাতা: রুনু আক্তার
ঠিকানা: সর্দার বাড়ি, পশ্চিম লতিফপুর, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।
📞 যোগাযোগ:
০১৭৭৭৪৩৯৪৫১
০১৭৯৫৫০৯৫৫৭
